উয়েফা নেশনস লিগে রাতে নেমেছিল বড় কয়েকটি দল। আয়ারল্যান্ড জিতেছে। হেরে বসেছে ইংল্যান্ড। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বড় জয়ের রাতে বেলজিয়াম ও ইতালি পয়েন্ট ভাগাভাগি করেছে।
ফ্রান্সের খেলা ছিল ইসরায়েলের সাথে। ৪-১এ জয় তুলেছে ফরাসি দলটি। সপ্তম মিনিটে গোলের সূচনা করেন কামাভিঙ্গা। ২৪ মিনিটে ইসরায়েলকে সমতায় ফেরান গানডেলম্যান। ২৮ মিনিটে ফ্রান্সকে ফের লিডে আনেন এনকুকু। ৮৭ মিনিটে গুয়েনডৌজি ব্যবধান বাড়ান। দুমিনিট পর প্রতিপক্ষ জালে শেষ পেরেক ঠোকেন বারকোলা।
একই গ্রুপে ইতালি ও বেলজিয়াম ২-২ গোলে ড্র করেছে। আরেক গ্রুপে ঘরের মাঠে ১-২ গোলে গ্রিসের কাছে হেরেছে ইংল্যান্ড। ফিনল্যান্ডে যেয়ে ১-২ গোলে জিতে এসেছে আয়ারল্যান্ড।







