ফুটবল

১০ জনের গ্রিসকে পেনাল্টিতে হারাল ফ্রান্স

ইউরো-২০২৪ মূলপর্বে ফরাসিরা

ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে সংলাপ ও সমর্থন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় দুই খেলোয়াড়ের মধ্যে সংলাপ ও সমর্থন দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরো ২০২৪ এর বাছাইপর্বের শেষ ম্যাচে কাইলিয়ান এমবাপের পেনাল্টিতে ১-০ গোলে ১০ জনের গ্রিসকে হারিয়েছে ফ্রান্স। জয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে আসরের মূলপর্ব নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল।

২৪ বর্ষী এমবাপে প্রথমে পেনাল্টি শট নিলেও তা ঠেকিয়ে দেন গ্রিস গোলরক্ষক। ওই পেনাল্টি শট নেয়ার সময় গ্রিসের একজন ডিফেন্ডার বক্সের ভেতর চলে আসায় দ্বিতীয় সুযোগ পান ফ্রান্স অধিনায়ক। এবার কোনরকম ভুল ছাড়াই বল জালে জড়ান।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লেফট উইং থেকে দুর্দান্ত এক ক্রস করেন থিও হার্নান্দেজ। বক্সের ভেতর থাকা অ্যান্টোনিও গ্রিজম্যান হেডের চেষ্টা করার সময় তার মাথায় পা দিয়ে আঘাত করেন ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি, গোল করে এগিয়ে যায় ফ্রান্স।

খেলার ৬৯ মিনিটে র‌্যান্ডল কলু মোনানির নিশ্চিত গোল করার সুযোগ ফাউলে নষ্ট করায় লাল কার্ড দেখেন মাভ্রোপানোস। এবার রেফারি মাতেও লাহোজ সরাসরি লাল কার্ড দেখান এ ডিফেন্ডারকে। গ্রুপপর্বের খেলা শেষে চার জয়ে ১২ পয়েন্টে সবার উপরে ফ্রান্স।

কোচ দিদিয়ের দেশম জয়ের পর বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য এটা দীর্ঘ একটি মৌসুম। তারা ছুটির জন্য অপেক্ষা করছে। তবে জেতার জন্য আমাদের যা করা দরকার তা আমরা করেছি।’

বিষয়:ইউরো বাছাই-২০২৪এমবাপেগ্রীসফ্রান্সলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…