চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ১৮, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা দিনদিন বাড়ছেই।  ফলে এবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য।

ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল রক্তগঙ্গায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।

এদিকে গাজায় হামাসের একটি চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের তথ্য অনুযায়ী, গাজার মাটির তলদেশে এটিই হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ। এটির প্রবেশদ্বার ইসরাইলের ইরেজ ক্রসিং থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত।

জার্মান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা কেবল যুদ্ধ বন্ধ হওয়াই নয়, বরং দীর্ঘমেয়াদে তা বন্ধ হওয়ার পক্ষে।

তারা জানিয়েছেন, আমাদের লক্ষ্য কেবল আজ লড়াইয়ের অবসান ঘটানো নয়, বরং দিনের পর দিন বছরের পর বছর এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য লড়াইয়ের অবসান ঘটানো।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার পরিস্থিতি নিয়ে প্যারিস গভীরভাবে উদ্বিগ্ন। অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছে।

Reneta

ইসরায়েলের হামলার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন স্টাফ সদস্যও মারা গেছে। গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় আহত হয়ে এই ফরাসি কর্মকর্তার মৃত্যু হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহ্বানইসরায়েলগাজাজার্মানিফিলিস্তিনফ্রানযুক্তরাজ্যযুদ্ধযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি ‘জেরাল্ড ফোর্ড’, যাচ্ছে আরও একটি

এপ্রিল ১৮, ২০২৬

দিনাজপুরে তরুণ কৃষি উদ্যোক্তারা স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন

এপ্রিল ১৮, ২০২৬

বৈশাখে বাইসাইকেলে গ্রাম মাতালো স্কুলছাত্রীরা

এপ্রিল ১৮, ২০২৬

তরুণ উদ্যোক্তার উদ্যোগে পুষ্টি, কর্মসংস্থান ও আশার নতুন দিগন্ত

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে জানিয়েছেন ইরানি কর্মকর্তা

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT