চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গুলিতে যুবক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ১৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৯ জুন বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয় মঙ্গলবার প্যারিসের ন্যান্টেরে এলাকায় সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে এক কিশোর গাড়িচালককে দাঁড় করায় পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার একটি গাড়ির চালকের দিকে বন্দুক তাক করে আছেন। এরপরই একটি গুলির শব্দ শোনা যায়।

বার্তা সংস্থা এএফপি কর্তৃক যাচাইকৃত ফুটেজে দু’পুলিশ কর্মকর্তাকে গাড়ি থামানোর চেষ্টা করতে দেখা যায়। একজন তার অস্ত্রটি জানালা দিয়ে ড্রাইভারের দিকে তাক করে এবং চালক গাড়ি চালানোর চেষ্টা করলে পুলিশকে গুলি করতে দেখা যায়।

ঘটনার পর পরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সে মারা যায়।

এর পরপরই প্রতিবাদে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। পুলিশ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করতে থাকেন তারা। একপর্যায়ে গাড়িতে অগ্নিসংযোগ, বাসস্টপ ভাঙচুর ও পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটে। জবাবে পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ১৫০ জনকে গ্রেফতার করে পুলিশ।

Reneta

ন্যান্টেরের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গাড়িচালক কিশোরের ওপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, জড়িত দু’পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দৃশ্যটি ‘অত্যন্ত জঘন্য’ বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ এক বিবৃতিতে দাবি করে, ওই দু’পুলিশ কর্মকর্তার জীবন হুমকির মুখে ছিল। কারণ অভিযুক্ত কিশোর তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

তবে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করেছে তিন আইনজীবীর একটি দল। আইনজীবী ইয়াসিন বোজরোউ বলেন, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, একজন পুলিশ এক তরুণকে ঠাণ্ডা মাথায় হত্যা করছেন। এটি বৈধ প্রতিরক্ষা থেকে অনেক দূরের বিষয়। তবু সব পক্ষকেই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তাল ফ্রান্সপ্যারিসফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT