চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ চারজনের মৃত্যু

জাকির হাসান জাকির হাসান
১০:৪৪ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাসের সামনের অংশে ব্যাপক ক্ষতি, দুর্ঘটনার পরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ নিহত হয়েছেন চারজন। এসময় আহত হয়েছেন অন্তত চল্লিশজন।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাইয়ের কালামপুর সড়কের খাগুরতা বাসষ্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। চার শ্রমিককের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের কারখানা রাতের ছুটির পরে শ্রমিকবাহী একটি বাস কালামপুর দিয়ে বাটুলিয়ার দিকে যাচ্ছিল। এসময় শ্রমিকবাহী বাসটি খাগুরতা এলাকায় পৌছলে সামনে থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক জাহাঙ্গীর, নিপা, খাদিজা ও জিয়াসমিন নিহত হয়। আহত হয় অন্তত চল্লিশজন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চারজনের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পরে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারখানা শ্রমিকের মৃত্যুধামরাইয়ের কালামপুরবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT