ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। নিহতরা সবাই বাসযাত্রী।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার পরিদর্শক (এসআই) মো. সেলিম জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৭টার পর কাশিয়ানী মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়।
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।







