বাংলাদেশ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মশার লার্ভা একটি মানুষের ত্বকে দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের সংক্রমণের কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার ৩ জুলাই সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭৪ জন ঢাকায় এবং ২৬২ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৯৩ জনে। একদিনে মৃত চারজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৬ জন। আগের দিন রোববার দেশে ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা এ বছরের সর্বোচ্চ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,৫৩১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ১,০২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫০৯ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…