চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকিরের জন্য জায়গা ছেড়েছেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সিলেট স্ট্রাইকার্সের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম খেলছেন পাঁচ নম্বরে। জাকির হাসান চারে ও তৌহিদ হৃদয় তিনে। উপরে সুযোগ পেয়ে প্রতিদানও দিচ্ছেন তারা। রান করছেন ধারাবাহিকভাবে।

মুশফিক চাইলে নিজের চার নম্বর পজিশন ধরে রাখতে পারতেন। কিন্তু তা করেননি। বিপিএলে এবার অনেকটা ফিনিশারের ভূমিকায় মি. ডিপেন্ডেবল। মুশফিকের উদারতায় মুগ্ধ জাকির।

‘এটা আসলে সম্মানের। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার, উনি ওনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছেন। আসলে এটা বলার মতো ভাষা নেই। ওনার কাছ থেকে এই জিনিস পেয়ে খুব ভালো লেগেছে। এর আগেও পেয়েছিলাম, রাজশাহীতে যখন খেলেছি (জাতীয় লিগ), চারে ব্যাট করেছি। উনি সবসময়ই জিনিসটা সহজ করে দিয়েছেন। আমি, তৌহিদ হৃদয় বা আমরা যারা আছি এই জিনিসটা খুবই ভালো লাগে। গর্ব হয়।’

ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা জাকিরকে নিজের মতো করে খেলার অভয় দিয়েছেন বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

‘মাশরাফী ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। ওনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছেন নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।’

২৭, ৪৩, ২০, ১০। বিপিএলে চার ম্যাচে জাকিরের রান। আর মুশফিকের রান ৬*, ২৩*, ২৮*, ৬।

Reneta

বিপিএলের ঢাকা পর্বে টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট। চট্টগ্রাম পর্বে দলটি খেলবে দুটি ম্যাচ। বৃহস্পতিবার বন্দরনগরীতে আসা দলটি শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলন করেছে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাকির।

সিলেটকে শীর্ষে তুলতে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তৌহিদ হৃদয়। টানা তিন ইনিংসে ফিফটি করা এ ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেছেন ১০ দিনের জন্য। আঙুলে লেগেছে ৮টি সেলাই। প্লে-অফে তাকে পেতে আশাবাদী সিলেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সজাকিরফরচুন বরিশালবিপিএল-২০২৩মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT