চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম জয় পেতে বরিশালের চাই ১৫৯ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রনি তালুকদারের ৪০ ও শোয়েব মালিকের ৫৪ রানের অপরাজিত ইনিংসের পরও রংপুর রাইডার্সকে বেশিদূর যেতে দেয়নি ফরচুন বরিশাল। এবারের বিপিএলে প্রথম জয় পেতে সাকিব আল হাসানের দলের প্রয়োজন ১৫৯ রান।

রংপুরকে দেড়শর মধ্যে রাখতে পারত বরিশাল। মালিকের অসাধারণ ব্যাটিংয়ে সেটি হয়নি। শেষ দুই ওভারে ২৬ রান তোলে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রংপুর তুলেছে ১৫৮ রান। ৩৬ বলে ৫৪ রান করেন মালিক। মারেন দুটি ছয়, পাঁচটি চার। রবিউল হক ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

রংপুর ৭ উইকেট হারায় ১১৭ রানে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটির ৪১ এনে দেয় লড়াকু পুঁজি। ওপেনার রনি তালুকদার ২৮ বলে ৪০ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

চতুরাঙা ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত নেন একটি করে উইকেট।

ম্যাচের প্রথম বলেই উইকেট নেন সাকিব। বরিশালের নেতৃত্বে ফিরে প্রথম ডেলিভারিতেই ফেরান নাঈম শেখকে। প্রথম ম্যাচে দলটির নেতৃত্বে ছিলেন মিরাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরচুন বরিশালবিপিএল-২০২৩রংপুর রাইডার্সলিড স্পোর্টসশোয়েবসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

জুন ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মরিচের ফলনে ধস, দুশ্চিন্তায় কৃষক

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT