চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা অর্থপাচারের মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
সাবেক এমপি মাসুদ উদ্দিনের হাসিমুখের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বনানী থানায় (ডিএমপি) এ মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

অভিযোগে বলা হয়, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯,৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়।

এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬,৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।

Reneta

এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনাল-এর পরিচালকমণ্ডলী এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এরইমধ্যে সিআইডি কর্তৃক লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছিল।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিআইডি এই মানিলন্ডারিং অপরাধের প্রকৃত সকল দোষী ব্যক্তিদের বিচারে সোপর্দ করার জন্য কাজ করছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০০ কোটি টাকাঅর্থপাচারের মামলাজনশক্তি রফতানিসাবেক এমপি মাসুদ উদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে রূপসা জোনে চ্যাম্পিয়ন খুলনা-ঝিনাইদহ

পরবর্তী

ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

পরবর্তী
ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

চাকসুর তফসিল ঘোষণা ভবনের ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT