আদালত

সাবেক এমপি আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে

আলতাফ জর্জের রিমান্ডে থাকা ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে রয়েছেন, তার সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।

বিষয়:তিন দিনের রিমান্ডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…