চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ৩ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামে এক কিশোর খুনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

শুনানিতে তিনি বলেন, বিবেকের তাড়নায় ১৬ বছরের এ শিশু আন্দোলন যায়। এজাহারের ২০ নম্বর আসামি তিনি। তার নির্দেশে প্রত্যক্ষ-পরোক্ষ মদদে অন্যান্য আসামিরা গুলি চালিয়ে হত্যা করে। অর্থের যোগানদাতা। ছাত্রলীগ-যুবলীগকে অর্থের বিনিময়ে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালায়।

রিমান্ড আবেদনের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করে। সারা দেশে কী নির্বিচারেই না হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি ধনাঢ্য। দেশে-বিদেশে অনেক কানেকশন। তখনকার সরকারের মদদপুষ্ট হয়ে হত্যা চালিয়েছে। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

Reneta

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‌্যাব।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের নামে ২৩ আগস্ট মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়মন্ড ওয়ার্ল্ড এমডি দিলীপ আগারওয়ালাতিন দিনের রিমান্ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT