অপরাধ

জঙ্গি সন্দেহে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপিসহ কারাগারে ৩

বহু তলা ভবনের সুন্দর নকশা ও গ্লাসের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের বহুতল অংশের সুন্দর নকশা ও গ্লাসের জানালা, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণকে হত্যার অভিযোগে সাবেক আইজিপিসহ তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন।

এর আগে পুলিশের তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজকে পুলিশের এই সাবেক শীর্ষ তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা জঙ্গি নাটক করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ মে।

শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে সোয়াত, সিটিটিসিসহ গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে।

পরবর্তীতে ঘটনাটিকে তারা জঙ্গি হত্যা করা হয়েছে বলে প্রচার করেছিল।

বিষয়:কল্যাণপুর জঙ্গি হামলা ট্রাইব্যুনাল সাবেক আইজিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…