স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক সিফায়েত মারা গেছেন

প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক সিফায়েতের ছবি, স্বাস্থ্য অধিদপ্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক সিফায়েতের ছবি, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ডা. মো: সিফায়েত উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার আনুমানিক বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল সোমবার তার মৃতদেহ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তিনি চির নিদ্রায় শায়িত হবেন।

মৃত্যুকালে অধ্যাপক শিফায়েত উল্লাহ স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার একমাত্র ছেলে খন্দকার মোহাম্মদ সজীব দেশেই চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেয়ে সানজিদা খন্দকার দেশের বাইরে লেখাপড়া করছেন।

অধ্যাপক শিফায়েত উল্লার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শোক জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…