রাজনীতি

দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার, পুলিশ সদস্যরা তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার, পুলিশ সদস্যরা তার পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‎ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করেছেন। স্বপন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাতিজা।

আজ ‎বুধবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

‎সিটিটিসি জানায়, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—চাঁদাবাজি, জমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।

‎ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে  জানান, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে।

বিষয়:গ্রেপ্তার সিটিটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…