এআই জানাচ্ছে ব্যালন ডি’অর জিতবেন না মেসি-এমবাপে

রাতে ব্যালন ডি’অর উত্তাপ ছড়াবে ফুটবল প্রেমীদের মাঝে। কে জিতবেন এবার, চলছে জোর আলোচনা। ২০২৫-২৬ মৌসুমের সেরা পুরুষ ও নারী ফুটবলারদের জন্য ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ৭০তম আসরে লড়াই হবে তীব্র। কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) একটি তালিকা জানাচ্ছে। যেখানে এক থেকে তিনের মধ্যে নেই লিওনেল মেসি এবং কাইলিয়ান এমবাপের নাম। বার্সেলোনার এক তারকা এগিয়ে আছেন, হিসাবে কষে জানাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে আয়োজিত হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান। তার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার তালিকাটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট। ছেলেদের জয়ের তালিকায় সবার উপরে আছেন স্পেনের বিশ্বকাপজয়ী তরুণ তারকা লামিন ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার হয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, ২০২৬ বিশ্বকাপ জিতেছেন স্পেন জার্সিতে।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ তারকা হ্যারি কেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করার অসাধারণ ধারাবাহিকতার জন্য তাকে এ অবস্থানে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তৃতীয় স্থানে আছেন রদ্রি। যিনি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন এবং স্পেনকে শিরোপা এনে দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ও হয়ে গোল্ডেন বলও জিতে নেন তিনি।






