রাজনীতি

বিগত স্বৈরাচারের সুবিধাবাদীরা অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে: রিজভী

বেগম রিজভী বক্তৃতা দিচ্ছেন, পাশে সমর্থক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম রিজভী সমর্থকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাবাদীরা এই অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে।

আজ সোমবার (৭ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বলে বিতরণ করেন রিজভী। এসময় তিনি এ মন্তব্য করেন।

একজন বিতর্কিত ব্যক্তিকে কেন পররাষ্ট্র সচিব করা হলো, এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, যদি ফ্যাসিস্ট সরকারের দোসরদের এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয়া হয় তাহলে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের অবনাননা করা হবে।

রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি।

বিষয়:রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…