বাংলাদেশ

‘জুলাই স্মৃতি জাদুঘর‘ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন

প্রধান বক্তা একটি সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ বক্তা একটি সভায় বক্তব্য দিচ্ছেন, পেছনে কাঠের দেওয়াল রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লেখক গবেষক ড এবাদুর রহমানকে প্রধান করে ১৯ সদস্যের ‘জুলাই স্মৃতি জাদুঘর’ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে গণভবন পরিদশর্ন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রুপান্তরের কার্যক্রম নিয়ে আহ্বায়ক কমিটি গঠন সংক্রান্ত এ তথ্য জানান।

জাদুঘরের কাজ এগিয়ে নিতে কমিটির সকল সদস্য আগামী কয়েক সপ্তাহে বসে জাদুঘরের কাজের রুপরেখা চুড়ান্ত করবেন। কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে আরও দুই-এক জন সদস্য অন্তভুক্ত করার কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি জাদুঘর গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের স্বরুপ তুলে ধরার পাশাপাশি গবেষণা কাজেও সহায়ক হবে।

উপদেষ্টা নাহিদ বলেন, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৯ সদস্যের এ কমিটির প্রধান হিসবে কাজ করবেন লেখক ও গবেষক এবাদুর রহমান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে।

অন্তর্বর্তী সরকারের পরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এই কার্যক্রম চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে।

বিষয়:আহ্বায়ক কমিটি গণভবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…