চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A
ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন অনুষ্ঠানে দুইজন সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটিতে আরিফুল ইসলাম আরমান সভাপতি ও অরিত্র অংকন মিত্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত অ্যালামনাই নাইটে ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোশরেফ, যুগ্ম সম্পাদক এম দিদারুল করিম সিকদার, অর্থ সম্পাদক প্রমা সঞ্চিতা অত্রি, সাংগঠনিক সম্পাদক দাউদ রশিদ, প্রচার সম্পাদক ইশারা পারভীন।

Banglabid

এছাড়া নির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না, এএসএম সাদ, আলফি শাহরীন, সাদমান আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই রিয়াদ আরিফ এই ফলাফল ঘোষণা করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

কমিটি গঠনের আগে অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অ্যালামনাই নাইট ২.০’। এতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিনসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন।

Reneta

২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত ৩ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। যেন জীবনের রঙিন অধ্যায়গুলোর শুরু হয়েছিল যেখানে, সেখানে ফিরে আসা যায় বারবার। যোগাযোগ করতে পারেন এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউল্যাবএমএসজেমিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল, বহু হতাহত

পরবর্তী

তেলুগু তারকাকে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

পরবর্তী
একজন নারী রঙিন ছাতা ধরে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলুগু তারকাকে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

বাংলাদেশ নারী ক্রিকেটাররা পাকিস্তানের স্পিনের বিরুদ্ধে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের স্পিনঘূর্ণিতে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT