বিনোদন

ইউল্যাবে সিনেমা, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলা

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও দর্শকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও দর্শকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত, একটি ক্যামেরা শুটিং দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সিনে কার্নিভাল ৪.০–এর উদ্বোধন করেছে। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ডিআইএমএফএফ-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. দিন এম. সুমন রহমান এবং চলচ্চিত্র ‘দেলুপি’–এর পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ তাওকীর ইসলাম।

ছয়জন তরুণ যুবক একত্রে আলোচনা করছে, বাইরে একটি পার্কে. Channel i News - চ্যানেল আই নিউজ সিনে কার্নিভাল ৪.০–এর প্রথম দিনটি ছিল সবার জন্য উন্মুক্ত। এদিন ইউল্যাব ক্যাম্পাস রূপ নেয় রঙিন সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলায়। গহনা, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর, মেকআপ ও মেহেদিসহ ৪০টিরও বেশি স্টলে সাজানো এই কার্নিভালে দিনভর শিক্ষার্থী, পরিবার ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় নানা ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম—বেলুন শ্যুটার, নাগরদোলা ও ৩৬০ ডিগ্রি ঘুরাইনা ছবির মতো আকর্ষণগুলো সব বয়সী দর্শকদের জন্য কার্নিভালকে করে তোলে আরও উপভোগ্য ও স্মরণীয়।

সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডিআইএমএফএফ উপস্থাপন করে তাদের সিগনেচার আয়োজন ‘সিনেমাঘর’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চলচ্চিত্র প্রদর্শনের আবহে নির্মিত এই আয়োজন দর্শকদের একসঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা এনে দেয়।

এদিন ‘দেলুপি’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ছাড়াও চিত্রনাট্যকার, এক্সিকিউটিভ প্রযোজক ও আর্ট ডিরেক্টর অমিত রুদ্রসহ চলচ্চিত্রটির টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সিনেমা নির্মাণের পেছনের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন, যা বাংলাদেশের ক্রমবিকাশমান চলচ্চিত্র শিল্প সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

আগামী দুই দিনজুড়ে আরও নানা প্রদর্শনী, আয়োজন ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম নিয়ে চলবে সিনে কার্নিভাল ৪.০। মোবাইল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে গল্প বলার চর্চাকে উদযাপন এবং সিনেমাকে সবার জন্য সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ডিআইএমএফএফের এই উদ্যোগ।

বিষয়:ইউল্যাব তাওকীর ইসলাম দেলুপি সিনেমা সুমন রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…