ফুটবল

ফোর্বসের শীর্ষ ধনী রোনালদো, দুইয়ে মেসি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবল তারকা রোনালদো ও মেসি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো ও মেসি ফুটবল খেলছেন, তাদের প্রতিযোগিতা ও জনপ্রিয়তা ফুটবল বিশ্বে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এখন ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবে ক্লাব আল নাসেরে নাম লেখানোর পর সিআর সেভেন আয় করেছেন ১৩ কোটি ৬০ লাখ ডলার। যা তাকে খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ধনী বানিয়েছে।

২০২২ সালের ১মে থেকে ২০২৩ সালের ১মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সকল খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাদের হিসেবে মাঠের খেলায় রোনালদোর আয়ের পরিমাণ ৯০ লাখ ডলার। বাকি অর্থ তিনি বিনান্স এবং লাইভস্কোরের মতো ব্র্যান্ড প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় উপার্জন করেছেন।

তালিকার দ্বিতীয় স্থানে লিওনেল মেসি। গত একবছরে বিশ্বকাপজয়ী তারকা আয় করেছেন ১৩ কোটি ডলার। গতবছর ধনী তালিকার শীর্ষে থাকা ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপে তিনে নেমে গেছেন। ২৪ বর্ষী পিএসজি ফরোয়ার্ড গত ১২ মাসে আয় করেছেন ১২ কোটি ডলার।

তালিকার সেরা চার থেকে সাতের ভেতর আছেন- যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ, যুক্তরাষ্ট্রের দুই গলফার ডাস্টিন জনসন এবং ফিল মিকেলসন। অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের আরেক বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন ক্যারি।

অবসরে চলে যাওয়ার পরও ৯ কোটি ৫১ লাখ ডলার আয় করে নবম স্থানে রয়েছেন টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট তালিকার দশম স্থানে আছেন।

বিষয়:ফোর্বস মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…