ফুটবল

‘গণহারে’ খেলোয়াড় বিক্রি করবে আর্সেনাল

আর্সেনাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজাতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গ্রীষ্মকালীন দলবদলের সময় নতুন ফুটবলার আনতে গানার কোচের কাজটা সহজ করতে দরকার প্রচুর অর্থ। ইংলিশ জায়ান্টরা সেই অর্থ জোগাড়ে বর্তমান দলের মূল ১০ ফুটবলারকে বিক্রির পরিকল্পনা করছে।

বিস্ময়কর হলেও সত্যি যে, ক্লাবের সিনিয়র মিডফিল্ডার গ্রানিত জাকাকে ছাড়তে হতে পারে আর্সেনাল। সুইজারল্যান্ডের অধিনায়কের পরবর্তী ঠিকানা হতে পারে বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেন। আর্সেনালে সাত বছর ধরে খেলে চলা জাকা দলটির অনেক উত্থান-পতনের সাক্ষী।

ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদন, মিডফিল্ডার ডেক্লান রিচি এবং মোইজেস কাইসেদোর মতো আরও কয়েকজনকে ছেড়ে দিতে পারে আর্সেনাল। কিয়েরান টিয়ারনি, রব হোল্ডিং এবং এমিল স্মিথ রোও দল ছাড়তে পারেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে লম্বা সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। পরে তাদের টপকে যায় ম্যানচেস্টার সিটি। গত রোববার ব্রাইটনের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে গানারদের শিরোপা জয়ের আশা একরকম শেষই হয়ে গেছে।

বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। প্রিমিয়ার লিগ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করতে মরিয়া ক্লাবটি। সেজন্যই ঢেলে সাজাতে চাচ্ছে স্কোয়াড।

বিষয়:আর্তেতা আর্সেনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…