ক্রিকেট

বিশ্বকাপ না দেখে ক্রিকেটারদের ঘুমানোর নির্দেশ ডমিঙ্গোর

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, কোচের পরামর্শ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-সাকিবের ‘পঞ্চাশের পঞ্চাশ’ ছোঁয়ার লড়াইয়ের প্রস্তুতিতে ক্রিকেটাররা অনুশীলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সাকিব আল হাসানসহ বাংলাদেশ দলের ক্রিকেটারদের বড় একটা অংশ আর্জেন্টিনার সমর্থক। তারা নিশ্চয় চাইবেন ম্যাচটা উপভোগ করতে।

তবে সকালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টাইগার কোচ রাসেল ডমিঙ্গো রাত জেগে খেলা না দেখতে ক্রিকেটারদের উপদেশ দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে সাকিবদের দুই টেস্ট সিরিজের প্রথমটি।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। তখন ডমিঙ্গো বার্তা দেন ক্রিকেটারদের উদ্দেশ্যে।

‘তাদের (ক্রিকেটারদের) অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে, এটা সোজা কথা। আপনি সারারাত ফুটবল দেখে সকালে খেলতে পারেন না। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে বোকামির মতো কাজ। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, সেটা হবে হতাশার। ওরা যদি এটি করে আমি খুবই হতাশ হবো।’

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের টস বুধবার সকাল ৯টায়। আগের রাত ১টায় শুরু আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ সেমিফাইনাল। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেও ভোর ৩টা বেজে যাওয়ার কথা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলে অপেক্ষা আরও বাড়বে।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফুটবল বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ কোচ বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ রাসেল ডমিঙ্গো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…