ক্রিকেট

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল সিমন্স ঢাকায় বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আসা একজন ক্রিকেট কোচ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ঢাকায় এলেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন হেড কোচ ফিল সিমন্স। সাউথ আফ্রিকা দলও সকালে ঢাকায় পা রেখেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে ক্যারিবিয়ান অভিজ্ঞ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।

২০১৭ সালে হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে বিসিবিতে এসেছিলেন সিমন্স। এবার সরাসরি কোচ হয়ে বাংলাদেশে এলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

আপাতত মাস পাঁচেকের দায়িত্ব সিমন্সের। আসছে ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার ২০০২ সালে খেলা ছেড়ে দেয়ার পরপরই নাম লেখান কোচিংয়ে।

জিম্বাবুয়ের হারারেতে একটি একাডেমির হয়ে কোচিং শুরুর বছর দুয়েক পর জিম্বাবুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।

আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজের বিস্তর অভিজ্ঞতা রয়েছে ৬১ বছর বয়সী কোচের।

বিষয়:ফিল সিমন্স বাংলাদেশ কোচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…