চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোডসের বিদায়ের নেপথ্যে ‘কালচারাল মিসম্যাচ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শেষ করতেই বেজে ওঠে বিদায়ঘণ্টা। ঢাকায় ফিরে তল্পিতল্পা গুছিয়ে বাংলাদেশের ইংলিশ কোচ স্টিভ রোডস ধরেন লন্ডনের বিমান। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ক্রিকেট কর্তাদের মাঝে হতাশা না থাকলেও কোচের আকস্মিক বিদায়ে সবার মাঝেই কৌতুহল; মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এমন বিচ্ছেদ? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে সংবাদ সম্মেলনে দিয়েছেন সে প্রশ্নের জবাব।

নাজমুল হাসান জানান, সম্পর্কের ইতি টানার অন্যতম কারণ কালচারাল মিসম্যাচ। সংস্কৃতিগত দিক থেকে চিন্তার জায়গায় যে ভিন্নতা সেটিই বড় হয়ে এসেছে বিশ্বকাপ চলাকালীন কোচের কিছু সিদ্ধান্তে। যা সঠিক ছিল না বলে মনে করেন বিসিবি প্রধান।

‘কোনো কোনো কোচ মনে করেন ক্রিকেট একটা খেলা এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কী আছে। আবার কোনো কোনো কোচ আমাদের সময় ছিল তাদের ভাবনা যে করেই হোক জিততে হবে, আমি কিছু জানি না। আবার এমনও আছে, এটা একটা খেলা। জিততেই হবে এমন কোনো বিষয় নেই। এটার মধ্যে একটা পার্থক্য আছে। বিশ্বকাপ শুরুর আগে আমরা ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করলাম (লেস্টারে)। সেটি ঐচ্ছিক করে দেয়াতে কেউ আসল না! এটা তো কালচারাল মিসম্যাচ। সে ধরে নিয়েছে প্রত্যেকে নিজ তাগিদেই অনুশীলন করবে। এটা তো আমদের সাথে মেলে না। অপশনাল করে দেয়াতে সবাই যে যার মতো ঘুরে বেরিয়েছে। লাভ তো হলো না। পরে পাঁচ দিনের ছুটি পেয়ে সবাই চলে গেছে বাইরে। এই জিনিসিগুলো ওদের (ইংলিশদের) কালচারে সমস্যা নেই কিন্তু আমাদের কালচারে খাপ খায় না। এসব বসে আলোচনার পর সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে।

পাঁচ দিনের ছুটি নিয়ে অসন্তোষ

ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের পাঁচ দিনের ছুটি দেয়া হয়েছিল। বিসিবি সভাপতির দাবি বোর্ডের কাউকে অবগত না করেই ছুটি দিয়েছেন কোচ। যা হিতে বিপরীত হয়েছে এবং খেলায় তার প্রভাব স্পষ্ট হয়েছে। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাঁচ দিনের ছুটি, এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। আপনি বিশ্রাম দিতে চান দুই, তিন দিন দেন। সেটা ভাল। চোখে-মুখে, চিন্তা-ভাবনায় শুধু খেলাটাই থাকা উচিত ছিল বিশ্বকাপে শেষ দুটি ম্যাচের আগে। এই মনঃসংযোগের ব্রেকটা… এখন পর্যন্ত অত পরিণত হইনি যে আমাদের দল ছুটি পেলেও সব বাদ দিয়ে অনুশীলন করবে, মাথায় রাখবে। সেরকম হয়নি। আমরা উন্নতি যতই করি না কেন আরও অনেক পথ আছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, সবাইকে বলে রাখি আমি নিজেই জানি না ওরা ছুটিতে। এর আগে এমন কখনও হয়নি। সবারই কিছু কিছু ত্রুটি আছে। এখানে এককভাবে কাউকে দোষ দেওয়া হচ্ছে না। আকরাম ছিল সুজন ছিল ওরাও জানে না। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর, ছুটি দেয়ার পর জানলে লাভটা কী!’

 রাতের সিদ্ধান্ত সকালে বদল 

Reneta

‘পাকিস্তান ম্যাচের আগের রাত সাড়ে ১১টা পর্যন্ত আমি টিম হোটেলে। ওখানে একাদশ নিয়ে পরিকল্পনা হয়েছে। দেখলাম মুশফিকের হাত স্লিংয়ে ঝুলছে। সে হাত নাড়াতেই পারছে না। জানলাম, মুশফিক একাদশে নেই। মাশরাফী আগের দিন থেকেই নেই। অনুশীলন করেনি। দলের মিটিংয়ে সে ছিল না। আমরা একাদশ ঠিক করলাম। কোচ সেখানে ছিল। সবাই ছিল। মাঠে গিয়ে দেখি অন্য টিম নেমেছে। এমন তো আগে কখনও হয়নি। নিঃসন্দেহে সমস্যা ছিল। আমরা ভেবেছি এভাবে হবে না। আমরা বলছি না সে (রোডস) খারাপ। সে অনেক ভালো কিন্তু আমরা যেভাবে চিন্তা করি তাতে চিন্তার একটা পার্থক্য চলে এসেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ কোচলিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT