চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপ ফুটবলের লাতিন অঞ্চলের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির খেলা অনিশ্চিতার মধ্যে রয়েছে। আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি এমন শঙ্কার কথা জানানোর পাশাপাশি এটিও বলেছেন, অনুশীলনে বিশ্বজয়ী তারকাকে দেখে তার অবস্থা ভালো মনে হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ে ও ১৮ অক্টোবর পেরুর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ দুইটির জন্য ৩৪ সদস্যের দলে আছেন মেসি।

৩৬ বর্ষী মহাতারকার শারীরিক অবস্থা প্রসঙ্গে স্কালোনির ভাষ্য, ‘তার জন্য আরেকটি অনুশীলন পর্ব গুরুত্বপূর্ণ। সে খেলবে কিনা, তা নির্ধারণে আমি তার সাথে কথা বলব। আমাকে প্রথমে তার সাথে কথা বলতে হবে। সর্বোপরি আমাকে নিশ্চিত হতে হবে, ম্যাচের শুরু থেকে খেলতে পারবে।

‘পেরুর বিপক্ষে আমাদের চারদিনের মধ্যে আরেকটি খেলা আছে। আদৌ সে খেলতে পারবে কিনা, সেটি বলা সহজ নয়। সে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়।’

পেশির চোটে ইন্টার মিয়ামির কয়েক ম্যাচে খেলতে পারেননি এলএম টেন। রোববার সকালে সিনসিনাটির বিপক্ষে তিনি মাঠে ফেরেন। ম্যাচের শুরু থেকে মেসি না খেললেও দ্বিতীয়ার্ধে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ১-০তে হার নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর দল।

ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াডে নেই দুই ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া ও অ্যাঙ্গেল কোরেয়া। পাওলো দিবালা দলে থাকলেও গত রোববার এএস রোমার হয়ে খেলতে নামার পর হাঁটুতে আঘাত পান।

Reneta

‘আকাশী-নীলদের কোচ অবশ্য বলছেন, আমরা জানি তাদের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ। কিন্তু তাদের বদলে যারা খেলতে আসে তারা যথেষ্ট সক্ষম এমনকি দলে থাকতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপ্যারাগুয়েফুটবল বিশ্বকাপ-২০২৬মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক আটক

এপ্রিল ১৭, ২০২৬
ছবি; সংগৃহীত

‘অপারেশন সিন্দুর’ পরবর্তী উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানে গোপন বৈঠক অনুষ্ঠিত

এপ্রিল ১৭, ২০২৬

“টাইম ১০০” তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতৃত্বে বাংলাদেশের নতুন অবস্থান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT