ফুটবল

বাংলাদেশি তরুণদের আগ্রহী করতে রোমে ফুটবল টুর্নামেন্ট

রোমে ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি তরুণ ফুটবল দল. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি তরুণ ফুটবল দলের ছবি, যেখানে খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যে রোমে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। আয়োজকরা বলেন, এখান থেকে খেলার সুযোগ হতে পারে বিভিন্ন ক্লাবেও। বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে অংশগ্রহণ করছে মোট ১৬ দল।

উদ্বোধনী খেলায় নাপোলি জালালাবাদ ব্রাদার্স ক্লাব বনাম দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় টানটান উত্তেজনা থাকলেও শুরু থেকে শেষপর্যন্ত আক্রমণের শিকার হয় দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব, যার ফলে খেলায় ৫-০ গোলে সহজ জয়ে এগিয়ে যায় নাপোলি জালালাবাদ ব্রাদার্স ক্লাব।

ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় একাই চারটি গোল করে আসিকুজ্জামান আবির, ম্যান অব দ্য ম্যাচ হন। পুরস্কারসহ স্পন্সরদের পক্ষ থেকে দেয়া হয় দলের সবার জন্য উড়োজাহাজের টিকিটের ডিসকাউন্ট কুপন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…