চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস-বেনজেমাদের বরণ করতে প্রস্তুত মাদ্রিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রাতভর শিরোপা উল্লাস করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিসের গরম হাওয়া মাদ্রিদে পৌঁছালেও প্রিয় তারকাদের ছাড়া আনন্দটা ঠিক জমে ওঠেনি। ঘরের ছেলেরা শিরোপা নিয়ে ঘরে ফিরলেই আনন্দ মিছিলে মাতবে রিয়াল সমর্থকরা।

রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ। ভিন্ন দুই ক্লাবের হয়ে শিরোপা জিতে রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। বেনজেমা, লুকা মদ্রিচ ও মার্সেলো পেয়েছেন পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ। ম্যাচ শেষে বাড়তি উন্মাদনা থাকবে এমনটাই স্বাভাবিক। হয়েছেও তাই।

মাঠে এক দফা উল্লাস করে রাতে নেচে গেয়ে, শ্যাম্পেন স্প্রে করে উদযাপন করেছে রিয়াল মাদ্রিদ। যেখানে মধ্যমণি হিসেবে ছিল ভিনিসিয়াস জুনিয়র। এমনকি দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়া গ্যারেথ বেলকেও দেখা গেছে শিরোপা উদযাপনে ব্যস্ত থাকতে। উদযাপনের সেই ভিডিও রিয়াল মাদ্রিদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। যেখানে কথা বলেছেন রিয়াল ফুটবলার আলবা।

‘এই মুহূর্তটি ভীষণ আনন্দের। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এটি আমাদের জন্য একটি অবিশ্বাস্য মৌসুম ছিল। এই দলের প্রতি আমাদের বিশেষ ভালবাসা রয়েছে। এই গল্পের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’

তবে এখনো আসল উদযাপন বাকি রিয়াল মাদ্রিদের। ট্রফির আসায় মাদ্রিদে অপেক্ষায় রয়েছে হাজারো সমর্থক। সেখানে পৌঁছে মাদ্রিদ শহরে হাজারো সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল নামবে কার্লো আনচেলত্তির দল।

ট্যাগ: আলবাবেনজেমাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০ ওভারের ম্যাচে ২০ রানে অলআউট!

পরবর্তী

ইরাকে প্রাণঘাতী ‘নোস-ব্লিড’ জ্বরের প্রাদুর্ভাব

পরবর্তী
নাক দিয়ে রক্ত পড়া রোগীর ছবি, নাকের রক্তপাতের লক্ষণ দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে প্রাণঘাতী ‘নোস-ব্লিড’ জ্বরের প্রাদুর্ভাব

সাগর সৈকত ও লাল পতাকা দেখানো হচ্ছে, ঝুঁকি সতর্কতা সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT