মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

ছবি: সংগৃহীত
মা দিবস উপলক্ষে বিশেষ ছাড় ও উপহারের আয়োজন করেছে ফুডপ্যান্ডা। ডেজার্ট, ফুল ও বিভিন্ন ধরনের উপহারের ওপর এই ছাড় মিলবে। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ গিফট হ্যাম্পার জেতার সুযোগও।
শনিবার (৯ মে) প্রতিষ্ঠানটি জানায়, ৮ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ মে পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় সিক্রেট রেসিপি, চিজ, পিৎজা বার্গ, কুপার্স এবং চিলক্সের মতো জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার অর্ডার করলে ‘ডিইএএলএনএও’ কোড ব্যবহার করে ১৭৫ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া প্যান্ডামার্টে বিভিন্ন গিফট ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
ফুডপ্যান্ডা আরও জানায়, ৮ মে থেকে ১১ মে-এর মধ্যে প্যান্ডামার্ট থেকে সবচেয়ে বেশি মূল্যের ইউনিলিভার পণ্য অর্ডার করা শীর্ষ ১০ জন গ্রাহক পাবেন ইউনিলিভারের বিশেষ গিফট হ্যাম্পার।






