চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় খাবার ও পানি সংগ্রহের বিরাট লাইন, ভয়াবহ সংকটের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

গাজায় খাবার ও পানীয় জলের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। রুটি এবং খাবার পানির জন্য লাইনে দাড়াতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। তাও মিলছে না এগুলো। ইসরায়েল এই অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পরে, পানি, খাদ্য, জ্বালানী এবং বিদ্যুতের প্রবল সংকট তৈরি হয়েছে। এত কিছুর পরও থেমে নেই সেখানকার জীবন।

আলজাজিরা জানিয়েছে, সেখানকার সুপারমার্কেটের তাকগুলো খালি পড়ে আছে। সেখানকার বাসিন্দারা জ্বালানি, বিশুদ্ধ পানি, রুটি এবং মৌলিক জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন। বেকারিতে দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে চলেছেন। যদি কিছু কিনতে পারেন বা পান তাহলে তাই নিয়ে পরিবারের কাছে যাবেন।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী কর্তৃক অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ এবং স্থলপথে ব্যাপক বোমাবর্ষণের ফলে ইতিমধ্যে নিহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ যার প্রায় অর্ধেকই শিশু।

গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, ইসরায়েলি হামলার শুরুর পর থেকে অবরুদ্ধ এই এলাকায় ১৮ হাজার টনেরও বেশি বিস্ফোরক ফেলা হয়েছে। গত তিন সপ্তাহ ধরে, গাজা উপত্যকার অভ্যন্তরে প্রতি কিলোমিটারে প্রায় ৫০ টন বিস্ফোরক পাওয়া গেছে।

প্রবল বোমাবর্ষণের ফলে সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা শহরের পশ্চিমে ‘শাতি’ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া আহমদ ঘাবেন নামের এক ব্যক্তি একটি বোমা বিধ্বস্ত স্থানে দাঁড়িয়েছিলেন যেখানে বাড়িগুলো প্রায় মাটির সাথে মিশে গিয়েছে। তিনি বলেন, পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। তরুণ ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আবু মোহাম্মদ আল-জাবারির পরিবার, আবু মোহাম্মদ আবদেল সামাদের পরিবার সবাই মারা গেছে। আমাদের ওপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। তারা কি মনে করে যে আমরা একটি সেনাবাহিনী? আমরা সবাই এখানে বেসামরিক নাগরিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধইসরায়েলগাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT