চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হারালেন লোক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১১, জুন ২০২২
বিনোদন
A A

মা হারালেন জনপ্রিয় লোক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। বার্ধক্যজনিত কারণে শনিবার দুপুর ২টায় কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

মুঠোফোনে মায়ের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন কুদ্দুস বয়াতি। ফোন ধরেই জনপ্রিয় এই শিল্পী কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠেন, ‘আমার মা আজকে আমাদের ছাইড়া চইল্যা গেছে।’

তিনি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিলো। আজ বেলা ২টায় মা ইন্তেকাল করেন।

কুদ্দুস বয়াতি জানান, তার মায়ের বয়স একশোর বেশি ছিলো। অনেক দিন ধরে বিছানায় শুয়ে থাকতে হয়েছে তাকে, শেষ দিকে হাঁটতে পারতেন না। ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা শেষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান কুদ্দুস বয়াতি।

আরফান আলী ও আমেনা খাতুনের বড় সন্তান কুদ্দুস বয়াতি। তার জন্ম ১৯৪৯ সালে। তারা চার ভাই ও চার বোনের পরিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুদ্দুস বয়াতিমালিড বিনোদনসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগস্ট ৬, ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT