চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুদ্দুস বয়াতির কণ্ঠে ‘আজরাইল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

মাহে রমজানের শুরুতেই প্রথমবারের মতো ইসলামি সংগীত নিয়ে হাজির গ্রাম বাংলার শ্রোতা দর্শকের কাছে সুপরিচিত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি।

‘আজরাইল’ শিরোনামের গানটিতে জনপ্রিয় এই বাউল শিল্পীর সহশিল্পী হিসেবে আছেন আবু সুফিয়ান। যিনি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক।

গায়কীর পাশাপাশি নানা অঙ্গভঙ্গির জন্য মানুষের কাছে জনপ্রিয় কুদ্দুস বয়াতি। কিন্তু এই গানে একেবারে ভিন্নধর্মী পরিবেশনায় দেখা গেছে বয়াতিকে।

কুদ্দুস বয়াতির সাথে সহশিল্পী আবু সুফিয়ান

‘আজরাইল’ গানটি নিয়ে শিল্পী আবু সুফিয়ান বলেন, কিছুদিন আগেও আসিফ আকবর, ইমরানের মতো জনপ্রিয় শিল্পীরা ইসলামী সংগীত কণ্ঠে তুলেছেন। শ্রোতা দর্শকের কাছে যা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার কুদ্দুস বয়াতির কণ্ঠে ইসলামী সংগীত শুনে প্রচুর শ্রোতা দর্শক তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

‘আজরাইল’ এর গীত রচনা করেছেন আব্দুল কাদের হাওলাদার ও সুর করেছেন আবু সুফিয়ান। সহযোগীতায় ছিলেন বোরহান উদ্দিন, সাউন্ড মাস্টারে ছিলেন ইসতিয়াক আহমেদ। গান ভিডিওটির নির্দেশনায় ছিলেন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু সুফিয়ানকুদ্দুস বয়াতিগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT