চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

মিতুল আহমেদমিতুল আহমেদ
১১:৫২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

‘কূল নাই দরিয়ার মাঝে বৃক্ষ একটি মনোহর’ খ্যাত প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুনীল কর্মকারের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি।

তিনি বলেন, “সুনীল আজ ভোরে মারা গেল, অথচ গত রাতেই আমার সঙ্গে কথা হয়েছে। ভিডিও কলে তার মেয়ে আমাকে সুনীলের সঙ্গে কথা বলিয়ে দেয়। অক্সিজেন মাস্ক পরেই সে আমার সঙ্গে কথা বলেছে।”

এসময় কুদ্দুস বয়াতি বলেন, তার ছাত্ররা আমার কাছে অনুরোধ করেছিল, সুনীলের জন্য একটা সিট ম্যানেজ করে দিতে। সেটা করার আগেই সে চলে গেল—এই কষ্টটা ভাষায় বোঝানো যাবে না।”

সুনীলের স্মৃতিচারণ করতে গিয়ে কুদ্দুস বয়াতি আরও বলেন, “আমরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনতাম। আমি তখন টুকটাক পালাগান করতাম, আর বাউল গান শুরু করেছিল সুনীল। তখন থেকেই আমাদের একসঙ্গে পথচলা। কত গান, কত আসর, কত স্মৃতি—সব মিলিয়ে সে শুধু সহশিল্পী না, আমার জীবনের অংশ।”

এদিকে সুনীল কর্মকারের শিষ্য সুমন বাঁশিওয়ালা মৃত্যুসংবাদ পেয়ে সকালেই ছুটে যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছেন—তিন দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সুনীল কর্মকার। প্রস্রাব-পায়খানায় জটিলতা ছিল। তবে গত রাতেও সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। ভোরেই হঠাৎ করে তার মৃত্যু হয়।

সুমন বাঁশিওয়ালা আরও জানান, জীবদ্দশায় নিজের দেহ সৎকার নিয়ে স্পষ্ট ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন সুনীল কর্মকার। তিনি বলে গিয়েছিলেন, মৃত্যুর পর যেন তাকে পোড়ানো না হয়, সমাধিস্থ করা হয়। শিল্পীর সেই শেষ ইচ্ছা অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুরে তাকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

এ বিষয়ে জানতে সুনীল কর্মকারের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি রিসিভ করেন তার ছাত্র মোশাররফ। তিনি জানান, গুরু সুনীলের শেষ ইচ্ছে ছিলো সমাধিস্থ হওয়া৷ তাঁর ইচ্ছে অনুযায়ি গৌরীপুরের কলতাপাড়ায় আজ বিকেল ৪টায় সমাধিস্থ করা হবে।

নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। কেবল কণ্ঠ নয়—বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই বাউল শিল্পী।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি নিজের লেখা প্রায় দুই শতাধিক গানও রয়েছে তার ঝুলিতে।

দৃষ্টিহীন এই শিল্পীর লোক সংগীতে অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।

 

ঢাকাতেও আমার গান নাকি বহু লোকে শোনে?: সুনীল কর্মকার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুদ্দুস বয়াতিজালালগীতিপালাগানবয়াতিবাউলবৃক্ষ একটি মনোহরলিড বিনোদনসুনীল কর্মকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT