আন্তর্জাতিক

ব্যস্ত রাস্তায় কুমির উঠে আসায় যান চলাচল বন্ধ

রাস্তার উপর কুমিরের মৃতদেহ, পুলিশ ও যানবাহন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার উপর কুমিরের মৃতদেহ পড়ে আছে, পুলিশ ও যানবাহন উপস্থিত, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমেরিকার ফ্লোরিডার ব্যস্ত রাস্তায় একটি বিশালাকৃতির কুমির উঠে আসায় দেখা দিয়েছিল বিপত্তি, কুমিরের হেঁটে যাওয়ার বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ঐ সময় সাময়িকভাবে রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

ফ্লোরিডার পুলিশ বিভাগ বলেছে, একটি বিশালাকৃতির কুমিরের কারণে ট্র্যাফিক বিপত্তি ঘটে ফলে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ ছিল।

রাস্তা থেকে কুমিরটিকে সরানোর জন্য পরে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন ট্র্যাপারকে খবর দেওয়া হয়।

পরের একটি ফলো-আপ টুইটে দেখা যায়, ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের লোকেরা কুমিরটিকে রাস্তার পাশে বেঁধে রেখেছে।

বিষয়:আমেরিকা কুমির ফ্লোরিডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…