চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৩, মে ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

উপকূলে ঘূর্ণিঝড় মোখা অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৩ মে) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশক্রমে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  ভোর ৬টা থেকে ১৪ই মে ২০২৩ এর মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, সেহেতু সাগর বেষ্টিত জেলা চট্টগ্রামেও এ ঝড়ের প্রভাব রয়েছে। ফলে এই সময়ে কোনোভাবে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সম্ভব না।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের জেটিতে অপারেশনাল কার্যক্রম গুটিয়ে নেয়া হয়েছে। জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙ্গরে সরিয়ে নেয়া হচ্ছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

১৩ ও ১৪ই মে ২০২৩ চট্টগ্রাম থেকে বিদেশগামী যাত্রীগণ যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান তাদেরকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা সময়ের কমপক্ষে ৫ ঘন্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে।
বর্তমান গতিপথ ঠিক থাকলে রোববার (১৪ মে) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

 

Reneta

প্রাকৃতিক এই দুর্যোগের কারনে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ  প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়চট্টগ্রামবন্ধবিমান চলাচলমোখা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT