চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লিক এক ম্যাচ নিষিদ্ধ, ইয়ামাল-লেভান্ডোভস্কির জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লেভান্ডোভস্কি-ইয়ামাল

লেভান্ডোভস্কি-ইয়ামাল

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য বার্সার লামিন ইয়ামাল এবং রবার্ট লেভান্ডোভস্কিকে জরিমানা করেছে উয়েফা। সঙ্গে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।

ইতালিতে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ম্যাচে ডোপিং-বিরোধী নিয়ম ভঙ্গ করেন ইয়ামাল ও লেভান্ডোভস্কি, তাদের ৫০০০ ইউরো জরিমানা করেছে উয়েফা। জার্মান কোচ ফ্লিককে অখেলোয়াড়ি আচরণের জন্য গুনবে ২০,০০০ ইউরো জরিমানা এবং পরবর্তী উয়েফার যেকোনো ক্লাব প্রতিযোগিতা থেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

উয়েফার গভার্নিং বডি ডোপিং কন্ট্রোল অফিসারের নির্দেশাবলী ধারা ‘২১.৮’ অনুসরণ করতে ব্যর্থ হয়ে এবং নিয়ম ধারা ‘২১.১০ ক’ অনুসারে ডোপিং কন্ট্রোল স্টেশনে তাৎক্ষণিকভাবে জানাতে বের্থ হওয়ার কারণে ইয়ামাল ও লেভান্ডোভস্কিকে জরিমানা করা হয়েছে।

জার্মান কোচকে আচরণের সাধারণ নীতি ধারা ‘১১(১) ডিয়ার’ লঙ্ঘন এবং শালীন আচরণের মৌলিক নিয়ম ধারা ‘১১(২)(খ) ডিআর’ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি ফ্লিকের সহকারী মার্কাস সর্গকে একই কারণে একই আর্থিক জরিমানা করা হয়েছে। শাস্তি হিসেবে ফ্লিক এবং সর্গ পরবর্তী একটি উয়েফার ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না।

উয়েফা বার্সেলোনার উপরও জরিমানা আরোপ করেছে। উয়েফার নিয়ন্ত্রক ও শৃঙ্খলার রায়ে কাতালুনিয়ান সমর্থকদের খেলা চলাকালীন বস্তু নিক্ষেপের জন্য ৫,২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য ২,৫০০ ইউরো জরিমানা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাজরিমানাবার্সেলোনারবার্ট লেভান্ডোভস্কিলামিন ইয়ামাললিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইনে ড্রাইভিং লাইসেন্স বাতিলের নতুন ‘কঠোর পদক্ষেপ’

মে ১১, ২০২৬

পুলিশকে কঠোর হাতে সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১১, ২০২৬

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগে এই যুদ্ধ শেষ হবে না: ইসরায়েলের প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬

শিক্ষা খাতে নতুন করে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

মে ১১, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে ভর্তি

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT