অপরাধ

গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যা

গাজীপুরের মানচিত্র ও স্থানীয় এলাকা দেখাচ্ছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের মানচিত্রের সাথে সংযুক্ত স্থানীয় এলাকা ও শহর দেখানো হয়েছে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে এক প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা গোপালগঞ্জ জেলার বাসিন্দা। প্রবাসী মনিরের স্ত্রী-সন্তানসহ পরিবারটি কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয়:মরদেহ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…