চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের পাঁচদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলো অপহৃত যুবক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৪৮ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অপহৃত যুবককে মুক্তিপণ নেওয়ার সময় ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে অপহরণের পাঁচদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত যুবক আতিক। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি অবহিত নয় বলে জানিয়েছে পুলিশ।

ভূক্তভোগী যুবক মোহাম্মদ আতিক (২২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকার আব্দু সালামের ছেলে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অপহৃত যুবককে ছেড়ে দেয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্বজনদের দাবি, মোহাম্মদ আতিক অপহরণের পর দুর্বৃত্তরা স্বজনদের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এক পর্যায়ে মুক্তিপণ আদায়ের পর সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে।
আতিকের বাবা আব্দুস সালাম বলেন, বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) রাতে হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় মোহাম্মদ আতিক মোটরসাইকেল যোগে এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যান। ফেরার সময় মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে
 অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিন্মি করে রাখে। ওইদিন রাতে বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরদিন সকালে বিষয়টি স্বজনরা পুলিশকে জানান। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আমার ছেলে আতিককে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করে। এসময় মুক্তিপণ না দিলে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, পুলিশকে জানানোর পর স্বজনদের আতিককে উদ্ধারে মোচনী রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশে পাহাড়ী এলাকায় অভিযান চালায়। কিন্ত তার সন্ধান মেলেনি।  এক পর্যায়ে সোমবার দুপুরে দুর্বৃত্তদের সাথে রফাদফার পর ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপর সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
আব্দুস সালাম জানান, দুর্বৃত্তরা আতিককে হাত-পা বেঁধে জিন্মি করে রেখেছিল। মুক্তিপণ আদায়ে দুর্বৃত্তরা তাকে মারধরও করেছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ফিরে আসার পর আতিককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ অপহৃত যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। কিন্তু তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানের মুখে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি পুলিশ অবহিত নন বলে জানান তিনি।
ওসি জানান, ছাড়া পাওয়া মোহাম্মদ আতিক এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে তথ্য জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণটেকনাফমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT