চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সুইসাইড পডের ব্যবহার: স্বেচ্ছামৃত্যু ৬৪ বছরের নারীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুইসাইড পডের ভিতরে থাকা বেড ও কাচের ঢাকনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ব্যবহৃত হল এক মিনিটেরও কম সময়ে ব্যথা-বেদনাহীন মৃত্যু বা আত্মহত্যার জন্য তৈরি বিশেষ যন্ত্র ‘সুইসাইড পড’। আর এই ‘সুইসাইড পড’ ব্যবহার করেই স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন ৬৪ বছর বয়সী একজন বৃদ্ধা। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর সোমবার সুইজারল্যান্ডের একটি মাঠে বসানো হয় সুইসাইড পড। সেখানেই যন্ত্রটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয়। এরপরই আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং সহায়তার অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই যন্ত্র প্রস্তুতকারী সংস্থার সহ-সভাপতিসহ চার জন।

সুইজারল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বাউমে-শ্লেইডার জানিয়েছেন, এই যন্ত্রটি পণ্য সুরক্ষা আইনের প্রয়োজনীয় শর্ত পূরণ করে না। তা ছাড়া ওই যন্ত্রে নাইট্রোজেনের ব্যবহারও আইনসম্মত নয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সুইসাইড পড প্রস্তুতকারী সংস্থা। তাদের দাবি, ওই যন্ত্র ব্যবহারে তাদের আগেই আইনি ছাড়পত্র দেওয়া হয়েছিল।

‘সুইসাইড পড’ এমন একটি যন্ত্র, যেখানে এক মিনিটের মধ্যে কোন ব্যক্তির মৃত্যু ঘটানো সম্ভব। ছোট্ট ক্যাপসুলের মতো দেখতে এই যন্ত্রটি বহনযোগ্য। যেখানে প্রয়োজন, সেখানেই নিয়ে যাওয়া যায়। মূল মেশিন থেকে বিচ্ছিন্ন করলে একে দেখতে লাগে খানিকটা কফিনের মতো। একবার শুয়ে পড়লেই নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যবহারকারী।

২০১৯ সালে যন্ত্রটির প্রাথমিক প্রোটোটাইপ তৈরি হয়। এর পর ২০২১ সালে ব্যবহারে আইনি ছাড়পত্র পায় সারকো পড। যদি কোন ব্যক্তি সুইসাইড পড ব্যবহার করেন সেক্ষেত্রে তাকে এই বিশেষ যন্ত্রের মধ্যে বসিয়ে নাইট্রোজেন গ্যাস ভর্তি করে দেওয়া হয়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েন। তারপর শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

Reneta

যন্ত্রটিতে কৃত্রিম উপায়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। কফিনে ঢুকে আত্মহত্যায় ইচ্ছুক ব্যক্তি একটি বোতাম টিপলেই নাইট্রোজেনে ভরে যায় ক্যাপসুলটি। প্রথমে অক্সিজেন কমে আসায় অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে জ্ঞান হারান তিনি। পরে হাইপোক্সিয়া এবং হাইপোক্যাপনিয়ায় মারা যান।

শুনতে অবাক লাগলেও সুইজারল্যান্ডের আত্মহত্যার অধিকার রয়েছে নাগরিকদের। দেশটিতে আত্মহত্যার ঘটনা প্রায়শই ঘটে। সেখানে আত্মহত্যায় সহায়তা করাও আইনত বৈধ। শুধুমাত্র ২০২০ সালেই ১৩০০ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাসুইজারল্যান্ডসুইসাইড পড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT