আন্তর্জাতিক

অস্ত্রসহ ইসরায়েল পৌঁছেছে প্রথম মার্কিন বিমান

মার্কিন বিমান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নামানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন বিমান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নামানোর জন্য কর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্রবোঝাই প্রথম মার্কিন বিমানটি আজ বুধবার ১১ অক্টোবর ভোররাতে ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রেস সার্ভিস (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইডিএফ জানায়, ‘মার্কিন যুদ্ধাস্ত্র বোঝাই প্রথম বিমানটি ইসরায়েলে অবতরণ করেছে। উন্নত গোলাবারুদসহ বিমানটি আজ রাতে নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। অস্ত্রগুলো উল্লেখযোগ্য হামলা চালানো এবং বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য পাঠানো হয়েছে।’

ইসরাইলি সামরিক বাহিনী তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৫ ’শ জনেরও বেশি আহত এবং ১ হাজার ইসরায়েলি নিহত এবং ৩ হাজার ৪’শ জনেরও বেশি আহত হয়েছে।

হামাস বলেছে, জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েল যুদ্ধ এবং গাজা উপত্যকার সম্পুর্ণ অবরোধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছে। পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং লেবাননের সাথে সীমান্তে আর্টিলারি গোলা বিনিময় হয়েছে।

বিষয়:ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…