চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঠিক একদিন পরই পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

মঙ্গলবার ১৪ অক্টোবর গাজা সিটির পূর্বাঞ্চলীয় শিজাইয়া এলাকায় এই ঘটনা ঘটে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত এই পাঁচজন যুদ্ধবিরতির অংশ হিসেবে সামরিক বাহিনী যে ইয়েলো লাইন পর্যন্ত প্রত্যাহার করেছে, তা অতিক্রম করেছিল।

আইডিএফের পক্ষ থেকে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে গিয়েছে, যেটিকে তারা হলুদ সীমা হিসেবে চিহ্নিত করেছে। তবে সাধারণ মানুষের জন্য এই সীমা কোথায় তা বোঝার কোনো সুস্পষ্ট উপায় নেই।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, গাজা সিটির সেজায়া এলাকায় কিছু ফিলিস্তিনি তাদের দিকে এগিয়ে আসে। সে সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। তারা প্রথমে ভয়ভীতি দেখিয়ে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা না সরায় নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করে গুলি ছোড়া হয়েছে। তবে নিহত ফিলিস্তিনিদের কাছে অস্ত্র ছিল কি না, সে বিষয়ে দখলদাররা কিছু নিশ্চিত করেনি।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, আমাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা।

Reneta

গত শনিবার আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল হামাস ২০ জন জীবিত জিম্মি ও চারজন মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ ফিলিস্তিনি নিহতআইডিএফইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীগাজায় ইসরায়েলি বাহিনীর গুলিযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT