চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৫ বছরে প্রথমবার বন্যার পানি ছুঁয়েছে তাজমহলের দেয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দিল্লিতে যমুনা নদীর বিপদসীমা অতিক্রম করে আগ্রার ৪৯৫ ফুট উছু দেয়ালে পৌঁছেছে। ৪৫ বছরে প্রথমবার নদী এই স্তরে পৌঁছেছে। পানি ১৭শ শতক পুরাতন তাজমহলের পিছনের একটি বাগানকে প্লাবিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, যমুনা নদীর পানি ৪৯৭ দশমিক ৯৯ ফুট উচ্চতায় পৌঁছেছে। তবে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) জানিয়েছে,ইউনেস্কো বলছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটি ক্ষতি হবে না। ইতিমধ্যে ইতিমাদ-উদ-দৌলার সমাধি এবং তাজমহলের কাছে দশেরা ঘাটের বাইরের অংশে পানি প্রবেশ করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যমুনার নদীর পানি ৪৯৯ দশমিক ১ ফুটে রয়েছে এবং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর ক্রমবর্ধমান স্তর রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ এবং কালা গুম্বাডের মতো অন্যান্য স্মৃতিস্তম্ভগুলোকেও হুমকির মুখে ফেলছে তবে এএসআই-এর মতে তারা ঝুঁকির মধ্যে নেই।

কর্মকর্তারা আরও জানান, তাজমহলের নিচে পানি প্রবেশ করেনি। এদিকে রোববার যমুনা নদীর জলস্তর ৪৯৫ দশমিক ৮ ফুট বেড়ে যাওয়ায় আগ্রার কর্মকর্তারা ত্রাণ প্রস্তুতি বাড়িয়েছেন। প্লাবিত নদীতে ড্রেন থেকে পশ্চাৎপ্রবাহের কারণে তাজমহলের দিকে যাওয়ার রাস্তা জলাবদ্ধ হয়ে পড়েছে।

রোববার জেলা ম্যাজিস্ট্রেট নবনীত চাহাল আগ্রা শহরের নিচু এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যার পরিস্থিতি আরও খারাব দেখা দিলে যথাযথ ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Reneta

এডিএম (অর্থ ও রাজস্ব) যশবর্ধন শ্রীবাস্তব বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “যদি বন্যার পরিস্থিতি খারাপের দিকে যায় তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। এলাকাগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে এবং মাঝি ও ডুবুরিরা সতর্ক রয়েছে। নিচু এলাকার স্থানীয়দের সতর্ক থাকতে হবে।”

কর্মকর্তারা জানিয়েছে, আগ্রা জেলার চম্বল নদীর সীমান্তবর্তী গ্রামের কাছাকাছি ব্যবস্থাও বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে দুটি ব্যারেজ ছেড়ে দেয়ার জন্য। ওখলা ব্যারেজ থেকে ১ লাখ ৬ হাজার ৪৭৩ কিউসেক পানি এবং মথুরার গোকুল ব্যারেজ থেকে ১ লাখ ২৪ হাজার ৩০২ কিউসেক পানির ৭টি গেট খুলে দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্রাতাজমহলবন্যার পানিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT