জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা হয়। এতে উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন শেষে সিনেট ভবনে ভোট গণনায় যোগ দেন জান্নাতুল ফেরদৌস। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







