কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ৯ ইউনিট

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য, দমকল বাহিনী কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বনানী কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকেলে সাড়ে ৪টায় সেখানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কড়াইল বস্তিতে বিকেলে সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






