রাজধানীর কড়াইল বস্তিতে আ/গুন- প্রধান উপদেষ্টার সমবেদনা
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ও প্রধান উপদেষ্টার সমবেদনা প্রকাশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, কম্বল, জামাকাপড়সহ প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও রাজনৈতিক দল। আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






