চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের বন্দর নগরী করাচির একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। 

আরব নিউজ জানিয়েছে, মলের ভিতরে এখনও অনেকেই আটকে রয়েছেন। ছিপা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, আরজে শপিং মলে ধোঁয়া ও আগুনের কারণে নয় জন মারা গেছে এবং আরও সাতজনের অবস্থা গুরুতর।

ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, আজ শনিবার সকাল ৬টার দিকে আরজে শপিং মল বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় ৫০ জনকে নিরাপদে বের করে আনা হয়। শপিং মলের ভিতরের দিকে আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয় দমকলকর্মীদের।

সিন্ধু প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শাব্বির আলি বাবর বলেছেন, সাতটি মৃতদেহ জিন্নাহ হাসপাতালে আনা হয়েছে এবং দু’জনকে শহরের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সিন্ধুর তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মকবুল বাকার স্থানীয় প্রশাসনকে আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডকরাচিপাকিস্তানশপিং মল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT