ধানমন্ডিতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুনের লালচে শিখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টায় রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
ধানমন্ডি ৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় ১২ তলা ভবনের ৮ তলার একটি বাড়িতে এই আগুন লাগে। সকাল ১০টক ২৫ মিনিটে খবর পেয়ে ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।
আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






