বাংলাদেশ

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

রাতের অন্ধকারে বস্তিতে ভয়াবহ আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম আগুন লাগার সংবাদ পায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ৭ টি ইউনিট কাজ করছে।

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:আগুন মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…