অপরাধ

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গুলিস্তানে জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) বিকেল পৌনে ৬টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি এলাকায় বিআরটিএ’র পাশের একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন নেভাতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বিষয়:আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…