খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ১১ জুন রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটকদের উদ্ধারের জন্য কাজ করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। শেষ খবর খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৯টার পর পর সিটি মেডিকেলের পাশের বিল্ডিং থেকে আগুনের ধোয়া মেডিকেলের মূল ভবনে ছড়িয়ে পড়ে। এসময় সিটি মেডিকেলের মূল ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ শুরু করে। ভেতরে আটকে থাকা রোগীদের উদ্ধার করে আশপাশের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা জেলা ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক মাসুদ সরদার জানান, তিনি মূল ভবনে উদ্ধার অভিযানে ছিলেন। সিটি মেডিকেলের মূল ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি। বিদ্যুৎ সংযোগ না থাকায় ও আগুনের ধোয়া ছড়িয়ে পড়ায় আটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।







